উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ২০০০ সেটাপ করে লগইন করতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড কাজ করছে না

6 09 2008

এমনটা অনেকেরই হয় যে এই মাত্র উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ২০০০ সেটাপ করে লগইন করতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড কাজ করছে নাসেটাপের পাসওয়ার্ড দেয়ার সময় অন্যমনস্ক থাকার কারনে এটি হতেই পারে…! কিন্তু কি করবেন এক্ষেত্রে? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্যই ছোট একটা টিপস দিচ্ছিআবার নতুন করে সেটাপ না দেয়ার আগে চেষ্টা করে দেখতে পারেন-

আপনার পার্টিশন যদি NTFS না হয়ে FAT32 হয় তাহলে-
১) একটি উইন্ডোজ ৯৮ এর বুট ডিস্ক দিয়ে পিসি বুট করুন
২) ডস কমান্ড দিয়ে উইন্ডোজ যে ড্রাইভে সেটাপ করা হয়েছে সেখানে চলে যান
উদাহরণ:
উইন্ডোজ ২০০০ এর জন্য-
ক) কমান্ড: cd C:\WINNT\system32\config
খ) কমান্ড: attrib -s -h -r sam
গ) কমান্ড: del sam

উইন্ডোজ এক্সপির জন্য-
ক) কমান্ড: cd C:\WINDOWS\system32\config
খ) কমান্ড: attrib -s -h -r sam
গ) কমান্ড: del sam
(
ধরে নেয়া হয়েছে আপনি ড্রাইভে আপনার অপারেটিং সিষ্টেম সেটাপ করেছেন)

আপনার পার্টিশন যদি FAT32 না হয়ে NTFS হয় তাহলে-
১) আপনার পিসির হার্ডডিক্সটি খুলে অন্য একটি পিসিতে লাগিয়ে নিন
২) নিচের লোকেশনে চলে যান-
উইন্ডোজ ২০০০: C:\WINNT\system32\config
or
উইন্ডোজ এক্সপি: C:\WINDOWS\system32\config
৩) sam ফাইলটি ডিলিট করে দিন বা রিনেম করে দিন

পিসি রিষ্টার্ট করুন……

উপরের বর্নিত সিস্টেমে যারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না তাদের জন্য আরো সহজ একটি ব্যবস্থা দিচ্ছি-

১) একটি এক্সপি বুট ডিক্স দিয়ে পিসি বুট করুন
২) সেটাপ শুরু হওয়ার সময় press R to begin the Repair process.
৩) রিপেয়ার মুডে সেটাপ চলতে দিন যতক্ষন না Installing Devices পোগ্রোস বার দেখা যাবে (একবার রিস্টার্টের পর এটি আসে)
৪) Installing Devices দেখা মাত্র press SHIFT + F10 …কমান্ড কনসোল খুলে যাবে তাতে। (এটি এক্সপির একটি সিকিউরিটি বাগ… যতদিন মাইক্রোসফট এটি ফিক্স না করবে, ততদিন ব্যবহার করতে পারবেন)
৫) কমান্ড প্রম্পটে টাইপ করুন- NUSRMGR.CPL and press Enter… এক্সপির User Accounts প‌্যানেল পেয়ে যাবেন
৬) User Accounts থেকে পাসওয়ার্ড রিসেট বা নতুন ইউজার ক্রিয়েট করে এডমিন একসেস দিয়ে দেয়া বা যেকোন কিছুই করতে পারেন….
৭) পুরো প্রক্রিয়া শেষ করে সিস্টেম রিস্টার্ট করুন





Windows এর কিছু সার্ভিসকে Manual না করে একদম Disabled করে রাখাই উত্তম। সেরকম কিছু সার্ভিস-

6 09 2008

- Event Log (কখন উইন্ডোজের পেট ব্যাথা হয়েছে, কখন ঘুমাতে সমস্যা হয়েছে ইত্যাদি হাবিজাবি সব লগ করে আপনার পিসিকে স্লো করে দেয় এই বিটকেলটা… তবে সিস্টেম এডমিনদের জন্য এটি কাজের জিনিষ)
- Messenger (
সাধারন ব্যবহারকারীদের প্রয়োজন নেই এটির)
- System Restore Service (
এটি আপনার সিস্টেমকে নিজে নিজে অটো রিস্টোর হয়ে কিছু কিছু সমস্যার সমাধান করে দেয় ঠিকই, কিন্তু প্রচুর রিসোর্স খেয়ে বসে থাকেযদি আপনি উড়াধুরা ব্যবহাকারী না হয়ে থাকেন তাহলে বন্ধ করে রাখতে পারেনএটি বন্ধ করে আপনার পিসির অনেক রিসোর্সকে বাঁচিয়ে দিতে পারেন।)
- Terminal Services (
সাধারন ব্যবহাকারীরা নিশ্চিন্তে এটি ডিসেবল করে দিন.. )





Windows এর যেসব সার্ভিসকে Manual করে দিতে পারেন-

6 09 2008

- Autometic Updates (অটো উইন্ডোজ আপডেট সার্ভিস)
- Error Reporting Service (
মাইক্রোসফটের কাছে নালিশ জানায় যে ব্যটা)
- Fax (
যারা Fax ব্যবহার করেন না, তারা বন্ধ করুন)
- Help and Support (
আমার বিশ্বাস শতকরা .০১% মানুষও এই সার্ভিস ব্যবহার করে নাসুতরাং বন্ধ করে সিস্টেম রিসোর্স রক্ষা করতে পারেন।)
- Indexing Service (
যাদের কনফিগার একটু খারাপ তারা বন্ধ করে রাখতে পারেন)
- Intel(R) PROSet/Wireless Event Log
- Intel(R) PROSet/Wireless Registry Service
- Intel(R) PROSet/Wireless Service
- Intel(R) PROSet/Wireless SSO Service
(
যারা ল্যাপটপ ব্যবহার করেন, তারা এধরনের কিছু সার্ভিস পাবেনযদি আপনি Wireless নেটওয়ার্ক ব্যবহার না করেন, বন্ধ করে রাখুন।)
- mysql (
মাইএসকিউএল সার্ভার.. প্রতিদিন ব্যবহার না করলে বন্ধ রাখুন)
- Print Spooler (
প্রিন্টার ব্যবহার না করলে এটি রাখার কোন মানে হয় না)
- Security Center (
প্রথমে যেটির কথা বলেছিলাম)
- System Event Notification (
সাধারন ব্যবহাকারীরা বন্ধ করে দিতে পারেন)
- Task Scheduler (
বেশীর ভাগই এটির ব্যবহার জানেন না বা ব্যাবহার করেন না.. সুতরাং বন্ধ রাখতে পারেন)
- Windows Firewall/Internet Connection Sharing (ICS) (
বন্ধ করে দিন যদিনা নেট শেয়ারিং না করে থাকেন)
- Wireless Zero Configuration (Wireless
ব্যবহার না করলে বন্ধ রাখতে পারেন…)





অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করে পিসির পারফরমেন্স বাড়িয়ে তুলুন-

6 09 2008

Start মেনু থেকে Control Panel ওপেন করে Administrative Tools আইকনে ডাবল ক্লিক করুনServices নামে একটি আইকন দেখতে পাবেনওপেন করলেই পেয়ে যাবেন আপনার কম্পিউটারের সমস্ত সার্ভিসেস লক্ষ করুন আপনি ব্যবহার করছেন না এরকম অনেক সার্ভিস ওখানে চলছে একে একে বন্ধ করে দিন.. সিস্টেম অনেক দ্রুত গতিতে চলবে

ধরুন আপনার পিসিতে একটি এপাচি ওয়েব সার্ভার রয়েছে যা আপনি সবসময় ব্যবহার করেন নাকিন্তু প্রতিবার পিসি খোলার সাথে সাথে এটি চলতে শুরু করেসুতরাং সেটিকে যেভাবে বন্ধ রাখতে পারেন-
১) Apache2.2 নামের সার্ভিসের উপর ডাবল ক্লিক করুনএর প্রোপার্টিজ চলে আসবে
২) Apache2.2 ‘র প্রোপার্টিসে Startup Type সিলেক্ট করুন Manual
৩) সার্ভিসটি রানিং থাকলে Stop বাটনে ক্লিক করে বন্ধ করে দিন
এরপর প্রতিবার পিসি রিস্টার্ট দিলে এটি রান করবে না
একই নিয়মে যেকোন সার্ভিসকে অটো রান হওয়া বন্ধ করা যায়

ঠিক কি কি সার্ভিস বন্ধ করে দেয়া যেতে পারে তা যারা বুঝতে পারবেন না, তাদের জন্য নিচে কিছু বর্ননা





‘উইন্ডোজ সিকিউরিটি এলার্ট’ যেভাবে সরাবেন-

6 09 2008

১) আইকনটির উপর ডান বাটন চেপে Open Security Tools দিন
২) বাপাশে মেনুতে খুঁজে পাবেন Change the way security Center alerts me
৩) ওপেন করে সবগুলো চেক বক্স আনচেক করে ওকে করুন
আপনার কম্পিউটারেএখুনি বিন লাদেন বোমা হামলা করতে পারেটাইপ সতর্কবার্তা(!) দেখানো বন্ধ হবে…





উইন্ডোজ এক্স,পি তে ইউজার একাউন্ট হাইড করুন

6 09 2008

কোন ইউজার একাউন্ট যদি আপনি হাইড করে রাখতে চান যা শুধু আপনি ইচ্ছা করলেই লগিন করতে পারবেন অন্য কেউ চাইলেও দেখতে পারবে না তাহলে নিচের ছোট্ট পদ্ধতি ফলো করুনআপনার ইউজার একাউন্ট আর একাউন্ট লিস্টে শো করবে না

তবে এই একাউন্ট এ লগিন করার জন্য উইন্ডোজ স্টার্ট হবার পর যখন অন্য একাউন্ট গুলো শো করবে তখন পর পর দুইবার ctrl + alt + Del চাপুন তাহলে লগিন স্ক্রিন বদলে আপনার কাছে শুধু ইউজার নেইম ও পাসওয়ার্ড চাওয়া হবে, সেখানে ইউজার নেইম টাইপ করে নিমিষেই লগিন করতে পারবেন আপনার লুকায়িত একাউন্টে..

প্রথমে আপনি যেই একাউন্ট হাইড করতে চান সেখানে নোট প্যাড ওপেন করুন
Code:
@echo off
net user /add secret
net localgroup Administrators /add secret
exit
এইটুকু পেস্ট করে দিন
সেইভ করুন hide.bat এই নামে
এবার নোটপ্যাড বন্ধ করে চালু করে নিন একবার আপনার বানানো ফাইলটা ব্যাস আপনার একাউন্ট হয়ে গেল চোরা একাউন্ট





File লুকোনোর নুতুন পদ্ধতি

6 09 2008

সাধারনতঃ সবাই File hidden করে,Folder Option View Tab থেকে Do not show hidden files and folders Check করে File Hidden করেকিন্তু যেহেতু প্রায় সকলেই এই পদ্ধতি জানে তাই এই পদ্ধতিতে file ঠিক গোপোন হয়নাFile অদৃশ্য করার জন্য অন্য একটি পদ্ধতি গ্রহন করা যেতে পারে…… প্রথমে যে ফাইল গুলি কে লুকোতে চান সেগুলিকে একটি Folder-এ রাখুনধরুন এই Folder টির নাম দেওয়া হল Hidden এবার এই Hidden Folder টি আর একটি Folder (ধরুন New Folder)-এর ভেতর রাখুনএখন Hidden Folder টি Select করে Right Click করে Properties খুলুন এবার Customize Tab-Click করুন, ChangeIcon.থেকে(&#xSy;stemRoot%\system32\SHELL32.dll,51)Icon টি Select করে OK করুনএবার Folder টি Rename করে Alt Press করে 1039 Type করুনদেখুন Folder টির Icon ও নেই কোনো নাম ও নেইকিন্তু Folder Name এর বদলে কিছু কালো কালো দাগ দেখা যাবেNew Folder এর ভেতর File>New>Text Document Open করে তাতে [{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]IconArea_Text = 0x00FFFFFFLine দুটি লিখে সেভ করুন ও Desktop.ini নামে Rename করুনView as Lists করুন Desktop.ini File টি Hidden করুনNew Folder টি close করে Open করুনদেখুন তো Hidden Folder টি দেখা যাচ্ছে কিনা





Last access update স্টাম্প বন্ধ করে সিস্টেম পারফরমেন্স বাড়িয়ে নিন-

6 09 2008

আপনার পিসিটির ডিস্ক ড্রাইভ যদি NTFS করা থাকে তাহলে আপনি যতবার আপনার কোন ডাউরেক্টরিতে প্রবেশ করে থাকেন, ততবার আপনার অপারেটিং সিষ্টেমটি সেই ডাউরেকটরি (যাকে আমরা ফোলডার নামে চিনে থাকি) ও তার সাব-ডাইরেকটরিগুলো আপডেট করে date of access নির্ধারন করার জন্যযদি আপনার কোন ডাইরেকটরিতে অনেকগুলো সাব-ডাইরেকটরি থেকে থাকে তাহলে সবগুলো সাব-ডাইরেকটরি আপডেট করতে গিয়ে কি অবস্থা হয় চিন্তা করুন
সুতরাং চলুন এটি থেকে বাঁচার চেষ্টা করি

এই প্রক্রিয়াটি ডিজেবল করে দিতে-
1.
রেজি: এডিটর ওপেন করুন
2.
রেজি:-তে ব্রাউজ করুন- HKEY_LOCAL_MACHINES\System\CurrentControlSet
\Control\FileSystem
3.
একটি নিউ DWORD value যুক্ত করুন যার নাম হবে NtfsDisableLastAccessUpdate
4.
এতে ভ্যালু হিসেবে সেট করুন 1
5.
রেজি: এডিটর বন্ধ করে পিসি রিষ্টার্ট করুন

মাইকম্পিউটারে ঢুকে ব্রাউজ করুন আপনার ড্রাইভগুলোদেখুন কোন পরিবর্তন ধরতে পারছেন কিনা





ভিজুয়্যাল ইফেক্টস বন্ধ করে পারফরমেনস বাড়ানো:

6 09 2008

চক চক করলেই সোনা হয় না, এই থিউরীতে বিশ্বাসী হলে এটি করে দেখতে পারেনফাটাফাটি ভিজুয়্যাল ইফেক্টস দেখার চাইতে যারা দরকারী কাজগুলো সুন্দর ভাবে সমাধানে আগ্রহী তারা নিচের ধাপগুলো অতিক্রম করতে পারেন
1. My Computer
এর উপর রাইট ক্লিক করুন
2. Properties
সিলেক্ট করুন
3. Advanced
ট্যাবে ক্লিক করুন
4. Performace
এর Settings এ ক্লিক করুন
5. Visual Effects
থেকে নিচের অপশনগুলো আনচেক করে দিন-
Shadows under menus
Shadows under mouse pointers
Show transluscent selection rectangle
Use drop shadows for icons labels on desktop
Use visual styles on windows and buttons
6. Adjust for Performance
করে বের হয়ে যান…
পিসি রিস্টাট দিন…. উপভোগ করুন স্মুথ কম্পিউটিং……

(এখনকার বেশীর ভাগ পিসিরই ক্ষমতা এত বেশী যে, এটি না করাই ভালতবে পুরোন কম্পিউটারে যারা এক্সপি ব্যবহার করছেন, তাদের জন্য এটি মাস্টহ্যাভ…)





Swap File অপটিমাইজ করে পিসির পারফরমেনস বাড়িয়ে নিন:

6 09 2008

যাদের 256 মেগাবাইট এর বেশী র্যাম রয়েছে তারা এটি করে দেখুনএটি আপনার পিসিতে Swap File ব্যাবহার করার আগে যতটা সম্ভব র্যাম ব্যাবহার করে নিবেমানে শুধু খুব ঠেকায় পড়লে Swap File ব্যাবহার করবেSwap File আপনার কাজকর্মের গতি অনেক কমিয়ে দেয়… সুতরাং এটি ট্রাই করে দেখুন কতটুকু বাড়ে আপনার পিসির পারফরমেনস
1. Start Menu
তে অবস্থিত Run কমান্ডে চলে যান
2.
টাইপ করুন msconfig তারপর ওকে করুন
3.
মেনুকনফিগ লোড হলে SYSTEM.INI ট্যাবে ক্লিক করুন
4. 386enh
এক্সপান্ড করতে ‘+’ এ ক্লিক করে যেতে থাকুন
5. Next
এ ক্লিক করুন
6. New
ক্লিক করুন
7.
যে খালি বক্সটি দেখতে পাবেন, সেটিতে লিখুন ConservativeSwapfileUsage=1
8.
ওকে করে পিসি রিস্টাট দিন
দেখুন কিছুক্ষন কাজ করে… পিসির পারফরমেনস অনেকটা বেড়ে যাবে এতে… তবে যার RAM যত বেশী, সে তত বেশী অনুভব করতে পারবে








Follow

Get every new post delivered to your Inbox.